৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৩৯

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

ফুলতলায় দিনব্যাপী নির্বাচনী প্রচারনা চালালেন আলী আসগর লবী

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলী আসগর লবি গতকাল সোমবার ফুলতলা উপজেলায় ব্যাপক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় তিনি মসজিদে অনুদান প্রদান এবং উপজেলার বিভিন্ন বিএনপি কার্যালয়ে চেয়ার ও টিভি প্রদান করেন।

আলী আসগর লবীর নির্বাচন সমন্বয়কারী আলী আক্কাস জানান, বৃষ্টির বাধা উপেক্ষা করে খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী সোমবার ফুলতলা উপজেলার আন্দুলিয়া জামে মসজিদে অনুদান প্রদান করেন। এরপর তিনি কোমরাইলে বিএনপি কাযালয়ে চেয়ার ও টিভি প্রদান করে। বিকালে তিনি টোলনা মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। এরপর বিভিন্ন ওয়ার্ড বিএনপি কার্যালয়ে চেয়ার ও টিভি প্রদান করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মোল্লা কবির হোসেন, বিএনপি নেতা সের আলম সান্টু, সাবেক ছাত্র নেতা কামরান হাসান, আব্দুল আজিজ, তৌফিকুর রহমান তপু, প্রফেসর সেলিম, শাজানাজ বেগম, এসএম কামরান, আতাউর সরদার, শরিফুল, সাইফুল, দেলোয়ার, আব্দুর রব আকুঞ্জি, মোঃ জিহাদ, রহমতুল্লাহ আকুঞ্জি, শহিদুল শেখ, দেলোয়ার হোসেন টুটুল প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন