২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:১৭

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

কয়রায় বসতঘরের বারান্দা খুঁড়ে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি :  সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের অস্ত্র, গোলাবারুদ, খাদ্য ও রসদ সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ঝিলিয়াঘাটা বাজার থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে র‍্যাব-৬। এর আগে একই বাহিনী খুলনা শহর থেকে যুবদল নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

এস আর বি, অভিযানে গ্রেপ্তার আব্দুর রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত বনদস্যু দলনেতা ইয়াদ আলী পাড় (৪৫)-র বসতঘরের বারান্দার মাটি খুঁড়ে দেশীয় তৈরি চারটি একনলা আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলি উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর পেয়ে ইয়াদ আলী পাড় পালিয়ে যান বলে জানা গেছে।

প্রাথমিক অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরবনের বনদস্যুর কাছে অস্ত্র ও গোলাবারুদ এবং খাদ্য ও রসদ সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা এবং উদ্ধার করা অস্ত্রের প্রকৃত উৎস তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে কয়রার স্থানীয় পর্যায়ে আরও কয়েকজনের সম্পৃক্ততা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এসব আলোচনার সত্যতা কিংবা কারও সংশ্লিষ্টতার বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সুন্দরবনকে ঘিরে দীর্ঘদিন ধরে বনদস্যুদের তৎপরতা, জেলে ও বনজীবীদের নিরাপত্তা এবং অপরাধীদের রসদ সরবরাহের বিষয়টি উদ্বেগের কারণ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বনদস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের নেপথ্যে আরও কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন