২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি : রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিড়ি ও ভলানটিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদের সময় এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করে। তখন তিনি ঘেরে পালিয়ে জীবনে রক্ষা পান। একই দিন মব সৃষ্টি করে একটি মিটিং থেকে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজের শ্যামনগর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশে দেওয়া হয়। এছাড়া মোহনা টিভির যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকে মব সৃষ্টি করে তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে পুলিশে দেওয়া হয়।

বক্তারা এসব ঘটনাকে রাষ্ট্রের জন্য অশনি সংকেত উল্লেখ করে বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকদের কাজ। যখনই সাংবাদিকরা স্থানীয় অসঙ্গতিগুলো সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছে, তখনই ক্ষমতাসীনরা তাদের উপর মব সৃষ্টি করছে। এতে দেশের সাংবাদিক সমাজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

বক্তারা রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে হবে।

বক্তারা শ্যামনগরের তিন সাংবাদিকের উপর সৃষ্ট মবের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামানস সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকাল আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালেরকণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরস এর রিজাউল করিম, পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, প্রথম আলো বন্ধুসভার জাহিদা জাহান মৌ, ভিবিডির সাজেদুল ইসলাম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা রানী, ল’ স্টুডেন্ট ফোরামের অহিদুল ইসলাম প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন