১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৭

শিরোনাম
৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

রূপসায় রাজা স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬

  • শেয়ার করুন

তরুন চক্রবর্তী বিষ্ণু : রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকার তরুণদের অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজা স্মৃতি কিশোর (অনূর্ধ্ব-১৭) ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলুফিকার আলী জুলু। সম্মানিত অতিথির বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, মাফতুন আহম্মেদ রাজা, মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক তরিকুল, বাফুফে কোচ শেখ আশরাফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বাসির আহম্মেদ লালু। ব্যবস্থাপনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. জামাল শেখ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মুন্না সরদার।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি দল অংশ নেয়। প্রথম খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস ফুটবল একাডেমি, বাগেরহাট ও এজাজ একাডেমি, খুলনা। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় ফ্রেন্ডস ফুটবল একাডেমি। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মো. ইবাদুল।দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় শহীদ মনসুর স্মৃতি সংসদ ও আদাঘাট তরুণ সংঘ, রামপাল। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে শহীদ মনসুর স্মৃতি সংসদ। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক অনিক। খেলা পরিচালনা করেন বাসির আহম্মেদ লালু, সুমন রাজু ও সাইফুল ইসলাম। খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার স্পন্সর করে অরবিট স্কলার্স কোচিং সেন্টার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন