২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:০৭

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আসর বাদ নগরীর আলফারুক মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক ও বর্তমান যুবদল নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, নাজমুল হুদা চৌধুরী সাগর দীর্ঘদিন ধরে খুলনার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কওে চলেছেন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এবং রাজনৈতিক অঙ্গনে তার অনুপস্থিতি এক অপুরণীয় ক্ষতি হিসেবে তারা দাবি করেন। তাই তাঁর দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিজানুর রহমান, কামাল হোসেন, সাইফুল ইসলাম, সাত্তার মোড়ল, কাজল খান, আবু হাসান, এস এম মামুন, আরিফুল ইসলাম, মুরাদ গাজী ও কবির গাজীর আয়োজনে ও নগর যুবদলের সাবেক সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুবনেতা কামরুল ইসলাম কামু। এছাড়াও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল বকশি, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা, আমিরুল ইসলাম, ফারুক খান, শেখ শরিফুল ইসলাম বাদল, সাইফুল মল্লিক, রাজু আহমেদ, মহিবুল্লাহ, রফিকুল ইসলাম শান্ত, আব্দুল গফফার, মুন্না তালুকদার, আব্দুল্লাহ, মাসুম, রমজান, আলমগীর হোসেন, ফেরদৌস, পলাশ, শাহানা আক্তার, আসমাসহ আরও অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন