২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:০৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পাইকগাছায় শৈত প্রবাহে ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪

  • শেয়ার করুন

এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা : কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এ বছর পৌষের শেষ লগ্নে সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় জেঁকে বসেছে শীত। পৌষের শেষ ভাগে এসে শৈতপ্রবাহ ও হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস বইছে। খুলনা জেলায় বিস্তৃত হচ্ছে শীতের দাপট।

উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া তার সাথে বৃষ্টির মতো ঝরতে থাকা ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জন জীবন। এর সাথে অনবরত বইতে থাকা উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। টানা কয়েক দিনের তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। সবচেয়ে কষ্টে আছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠায় গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে।

গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে সূর্যের তেমন দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দিনমজুররা কাজে বের হতে পারছেন না। শীতের কারণে অনেকে কাজ বন্ধ রেখেছেন। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ফসলের বীজতলা ঠিকমতো পরিচর্যা করা যাচ্ছে না। কুয়াশায় বোরো ধানের চারা নষ্ট হওয়ায় আশংকায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনার পাইকগাছার বিভিন্ন বিপণি বিতান ও ফুটপাতে শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আর চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানান ক্রেতারা। কৃষক সায়েব আলী জানান,ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীতে আমাদের মাঠের কাজ কর্ম ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জবুথবু অবস্থার মধ্যে রয়েছি আমরা গরীব মানুষেরা। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন । শীতে মানুষের পাশাপাশি গবাদিপশু-পাখিরও কাহিল অবস্থা। বোরো বীজতলা শীতের কারনে লালছে ও ফ্যাংগাসে হয়ে যাচ্ছে।আর কয়েকদিন এ রকম শৈত প্রবাহ থাকলে বীজতলাসহ ফসলের ক্ষতির আশংকায় রয়েছি আমরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন