২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:০১

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি জীবনদক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে খুলনায় দিনব্যাপী “প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা (এলএসবিই)” বিষয়ক পাঠ্যক্রম ও মডিউল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, খুলনার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এডিপির সহযোগিতায় মঙ্গলবার (২১ জুলাই) নগরীর সিএসএস আভা সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম। তিনি বলেন, বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের জীবনদক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও বাস্তবমুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তিনি এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে খুলনা জেলার অন্যান্য উপজেলাতেও জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন খুলনা শহর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মণ্ডল। মূল অধিবেশন পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিক্ষা কর্মসূচির লিড মোহাম্মদ কামরুজ্জামান কালাম।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জীবনদক্ষতার ১০টি মৌলিক উপাদান কার্যকরভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিষয়বস্তু নির্ধারণ, খসড়া শিক্ষণ মডিউল পর্যালোচনা এবং বাস্তবায়নের একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসন, শিক্ষক-প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রতিনিধিসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, থানা শিক্ষা কর্মকর্তা মো. শাজাহান, সাতজন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা, সাতজন প্রধান শিক্ষক, সাতজন সহকারী শিক্ষক, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের দুইজন সহকারী অধ্যাপক, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের দুইজন ইনস্ট্রাক্টর এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের একজন ইনস্ট্রাক্টর।

কর্মশালায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন শ্রেণির উপযোগী জীবনদক্ষতা-ভিত্তিক খসড়া কারিকুলাম ও শিক্ষণ মডিউল উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনা, মতবিনিময় ও উপস্থাপনার মাধ্যমে মডিউলগুলোর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রদান করেন। আলোচনা শেষে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা (এলএসবিই) কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি প্রাথমিক কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে খুলনা শহর এডিপির ম্যানেজার সুরভী বিশ্বাস বলেন, সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষার পাশাপাশি জীবনদক্ষতা শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে শিক্ষা প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পরে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন