২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৩৯

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

আসমোতিয়া স্কুল এন্ড কলেজের সভাপতিকে সংবর্ধনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের এডহক কমিটিতে সাবেক এমপি অধ্যাপক ডাঃ গাজী আঃ হক সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএমএ’র সাবেক মহাসবিচ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আঃ হক।

বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ রহমান বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার। সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আতাউর রহমান সরদার, মোঃ আলমগীর হোসেন মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, গাজী ফজলুল হক, ওসমান গণি সরদার, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, নুরুল হক মোল্যা, কামরান হাসান, হুমায়ুন কবির বিশ্বাস, নজরুল ইসলাম মোল্যা, মোঃ আঃ গণি মোল্যা, ইউপি সদস্য শেখ আঃ হালিম, আঃ হালিম সরদার, শেখ আফছার উদ্দিন, মাসুদুর রহমান সরদার, আহাদ আলী শেখ, রমিচ উদ্দিন বিশ্বাস, সবুর বিশ্বাস, আবু মুছা, মুর্শিদা বেগম, ছাত্রদল নেতা এস এম ফয়সাল শেখ, গাওসুল আজম, জিয়াউর রহমান মোড়ল, মোঃ শরিফুল বিশ্বাস, বাপ্পী সরদার, আঃ করিম সরদার, গাউজ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে শিক্ষক মন্ডলী ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন