২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৩৯

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

কয়রায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬

  • শেয়ার করুন

মোস্তফা রেজানুল করীম, কয়রা : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

২২ সে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ। পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপির সদস্য মানুষরুজ্জামান বেল্টু, করা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্লাহ,ইসানুর রহমান, আনারুল ইসলাম ডাবলু, আসাদুল ইসলাম, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা,সদস্য সচিব ডি এম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান সহ সমাবেশে কয়রা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন