১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:৫০

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঞ্চল্যকর মো. আজমুল হোসেন হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে এসআরবি ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পৃথক অভিযানে খুলনা ও বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫), অভয়নগর উপজেলার ধূলগ্রাম সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার এবং হাসনাত হাবিব রিফাত(৩০)।

এসআরবির গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি প্রতাপ সরকারের অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশের একটি দল। পরে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে এসআরবি-৬ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পিরোজপুরের কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে হাসনাত হাবিব রিফাতকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০) উক্ত ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন