২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:২৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সমাবেশ ও মিছিল শনিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি,থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো.শফিকুল আলম তুহিন।

সভায় শফিকুল আলম তুহিন বলেন,দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।কেন্দ্র ঘোষিত কর্মসূচি শুধু দলীয় কর্মসূচি নয়,এটি জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ধারাবাহিক আন্দোলনের অংশ।তাই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে হবে।

তিনি আরও বলেন,খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় হতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন,নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকতে হবে।কেন্দ্র ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে মহানগর বিএনপি,থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয়,কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার)খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর ও জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ চৌধুরী মিরাজ,সাবেক বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, ইসতিয়াক উদ্দিন লাভলু ও জামাল হোসেন তালুকদার।এছাড়া থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির,শেখ হাফিজুর রহমান মনি ও মুর্শিদ কামাল,সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ,আবু সাঈদ হাওলাদার আব্বাস ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী ও মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, শ্রমিক দলের মো. শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক দলের মুন্তাসির আল মামুন, তাঁতী দলের আবু সাঈদ শেখ,জাসাসের নুরুজ্জামান নিশাত ও কে এম এ জলিল।

সভা থেকে আগামী ২৬ সেপ্টেম্বরের সমাবেশ ও মিছিল সফল করতে খুলনা মহানগরী ও জেলার সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করার জন্য আহ্বান জানানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন