২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:৫০

শিরোনাম
অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬

  • শেয়ার করুন

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা চারজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ এবং মো. কামরুল হাসান, সিয়াম।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানিয়েছেন, চাঞ্চল্যকর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের চিন্তার জন্য ৩ ঘণ্টা সময় দিয়েছেন, যার পরে জবানবন্দি রেকর্ড করা হবে।

আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি।

বার সবসময় সচেতন রয়েছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়।

অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে সুকৌশলে সেখানে নেওয়া হয়েছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন