২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৩৭

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

বিশ্বকাপে সেরা বোলার হবেন সাকিব: স্কটিশ অধিনায়ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১

  • শেয়ার করুন

বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। মাঠে নামার আগেই স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার জানিয়ে দিলেন, সাকিবই হবেন বিশ্বকাপের সেরা বোলার।

বর্তমান পারফরম্যান্স বিবেচনায় নিজের প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে আছেন সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
টুর্নামেন্টটির ফাইনাল খেলে যোগ দিয়েছেন দলের সঙ্গে। আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যাবে বাঁহাতি এ বোলারকে।

স্কটল্যান্ড অধিনায়কের মতে বিশ্বকাপের এবারের আসরে সেরা বোলার হবেন সাকিব এবং সেরা ব্যাটার হবে পাকিস্তানের বাবর আজম। তিনি বলেন, ‘আমি মনে করি এবারের বিশ্বকাপে সেরা বোলার হবে সাকিব আল হাসান আর বাবর আজম হবে সেরা ব্যাটার।

পারফরম্যান্স বিবেচনা করলে কোয়েটজারের প্রেডিকশন যুক্তিযুক্ত। বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় সবার আগে আসবে সাকিবের নামই। ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এ তারকা ক্রিকেটার বল হাতে মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটে উইকেট শিকারির তালিকায় রয়েছেন ওপরের দিকেই।

সাকিবের প্রশংসা করে স্কটল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘বিশ্বের সেরা বোলারদের অন্যতম একজন সাকিব। তার বিরুদ্ধে খেলাটা আসলেই চ্যালেঞ্জিং।

আজ রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইপিএলে থাকার কারণে এর আগে প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশের সঙ্গে ছিলেন না সাকিব। তবে আজ মাঠে নামতে দেখা যাবে দেশসেরা এ অলরাউন্ডারকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন