৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

সুমন রেজার গোলে এগিয়ে গেল বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১

  • শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। ম্যাচ শুরুর ৯ মিনিটেই সুমন রেজার গোলে লিড পায় বাংলাদেশ।

জামাল ভূঁইয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন সুমন রেজা।

সবশেষ ৪ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে এবার ফাইনালে যাওয়ার হাতছানি জামাল ভূঁইয়াদের সামনে। নেপালকে হারাতে পারলেই ১৬ বছর পর সাফের ফাইনাল খরা কাটবে বাংলাদেশের।

মালদ্বীপ ম্যাচে কার্ডের জন্য ছিলেন না উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তারা দুজনই এই ম্যাচে ফিরেছেন। গত ম্যাচে একাদশে খেলা রহমত মিয়ার বদলে টুটুল হোসেন বাদশা নামছেন একাদশে। গত তিন ম্যাচ খেলেননি বাদশা।

দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না লেফট ব্যাক ইয়াসিন আরাফাত।

সাফের সর্বশেষ তিন ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরেছে। তবে এই ম্যাচে নেপাল ড্র করলে প্রথমবারের মতো ফাইনাল খেলবে আর বাংলাদেশ জিতলে চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে লড়াই করবে।

বাংলাদেশের একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক, বিশ্বনাথ, বাদশা, জামাল, ইব্রাহিম, রাকিব, বিপলু, সাদ উদ্দিন ও সুমন রেজা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন