৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:০৮

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

৭২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক করেছে নৌবাহিনী

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬

  • শেয়ার করুন

চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র সম্পদের সুরক্ষাসহ সমুদ্রে রাসায়নিক দূষণ প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৭২ হাজার পিস ইয়াবা, মায়ানমারের মুদ্রা ১১ হাজার কিয়াত উদ্ধার এবং ০২ জন মাদককারবারিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৬-০৪-২০২৬) ভোরে নৌবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং উইনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামীয় ০২ জনকে ধাওয়া করে আটক করা হয়। আটককৃত মাদককারবারিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা বক্স হতে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এদিকে একই ইউনিয়নস্থ অন্য একটি অভিযানে শাহ্ পরীর দ্বীপ এলাকায় গোপন সংবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক নোঙ্গর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোট হতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট হতে ৩০ হাজার পিস ইয়াবা, ০১ টি মোবাইল এবং ১১ হাজার মায়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়। পরবর্তীতে, জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন