৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে গতকাল (সোমবার) সকালে খুলনা হোটেল সিটি ইন-এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মোঃ আজিজুর রহমান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।

প্রধান অতিথি বলেন, আজকের পরিবর্তনশীল বিশে^ বাংলাদেশ কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের মতো নানাবিধ কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে।

কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারষ্পরিক মিথষ্ক্রিয়া ও সহযোগিতা থাকলে একটি শক্তিশালী, স্বচ্ছ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, সেবা প্রতাশীদের অঙ্গীকার রক্ষার্থে কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের বাংলাদেশ কাস্টমস এর নিয়মনীতি মেনে ব্যবসা করার আহবান জানান তিনি।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন ও খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোহাঃ আব্দুস সালাম। স্বাগত বক্তৃতা করেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মোঃ মুশফিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ^াস। প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। অনুষ্ঠানে বক্তৃতা করেন সি এন্ড এফ এর কার্যনিবাহী সদস্য মোঃ আব্দুর সবুর, মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। আঞ্চলিক কমিটি খুলনা-মোংলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত কর-রাজস্বের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা, যার মধ্যে কাস্টমস কর্তৃক আহরিত হয় ১ লাখ ১৯৮ কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কৃত মোট রাজস্বের প্রায় ২৭ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর-রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমস এর রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা, যা আদায়ে কাস্টমস নিরলসভাবে কাজ করছে। দেশের মোট অর্জিত রাজস্ব আয়ে জাতীয় রাজস্ব বোর্ডের অংশ বর্তমানে প্রায় ৮৯ শতাংশ। আমদানি ও রপ্তানির জন্য প্রতিদিন প্রায় ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমস এর নিকট দাখিল এবং নিষ্পত্তি হয়ে থাকে।

সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সি এন্ড এফ, শিপিং এজেন্টসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন