৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৪০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

সন্দ্বীপ উপজেলায় ৬৮টি ব্যারাক হাউজের ৩৪০টি ঘর হস্তান্তর

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ০৭ জুলাই ২০২৫ঃ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৬৮ টি পাকা ব্যারাক আজ সোমবার (০৭-০৭-২০২৫) স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ০৫ টি করে মোট ৩৪০ টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাস করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুমের সুবিধা। নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউসসমূহ মাননীয় নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্বীপ জেলার নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করেন।

উল্লেখ্য, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২৩৩ টি প্রকল্পে মোট ৪৫৬০ টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী। এ সকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪,১৬৫ টি গৃহহীন পরিবার। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডে ও দেশের সেবায় অবদান রাখতে বদ্ধপরিকর।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন