২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

প্রকাশিত: জুন ২৩, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
আগামী ৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে সোমবার (২৩ জুন) সকালে নগরীর নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারে দিনব্যাপী এ কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন খুলনা শহর এপি-২ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস। এসময় শিক্ষা অধিদপ্তর, নারী বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু বিষয়ক অধিদপ্তর, কেসিসি স্বাস্থ্য বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, ইউনিসেফ, ইউসেপ, ব্র্যাক, কারিতাস, সিএসএস, ধ্রুব, স্বদিচ্ছা, খুলনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, বয়রা টেকনিক্যাল ইনস্টিটিউট, হোপ পলিটেকনিক, কমিউনিটি বেসড অর্গানাইজেশন (সিবিও) এবং কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এই কর্মশালাটি খুলনার শহরে শিশুর কল্যাণ নিশ্চিত করার জন্য সহযোগী প্রয়াসগুলির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রধান আলোচনা বিষয়গুলোর মধ্যে ছিল সাধারণ উদ্দেশ্য নির্ধারণ, কৌশলগত অংশীদারিত্ব অনুসন্ধান এবং যৌথ উদ্যোগগুলোর পারস্পরিক সুবিধা বিশ্লেষণ। এই অংশগ্রহণ আরো অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য সমন্বিত কাজ ও শেয়ার্ড দায়িত্বের প্রতি সংগঠিত প্রতিশ্রুতি তৈরি করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন