৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:২১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নৌবাহিনীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পদক প্রদান

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪

  • শেয়ার করুন

ঢাকা, ২১ নভেম্বর ২০২৪ ঃ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১-১১-২০২৪) নৌ সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান (অফসরৎধষ গ ঘধুসঁষ ঐধংংধহ) সম্মাননা স¥ারক ও শান্তিকালীন পদক তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ৪০ জন এবং ২০২৪ সালে ৩৭ জন সর্বমোট ৭৭ নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। উল্লেখ্য, শান্তিকালীন পদক প্রাপ্তদের মধ্যে ০৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ১০ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ১০ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ১৪ জন নৌ গৌরব পদক (এনজিপি), ২০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ২০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পদকে ভূষিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন এর পরিবারসহ ৫ জন বীর উত্তম, ৮ জন বীর বিক্রম, ৮ জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান এবং পরিবারবর্গের সদস্যগণসহ নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ও ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-১ এর উত্তরাধিকারী এই অকুতোভয় বীরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন