২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:২৬

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

বন্যাকালীন নিরাপদ পানি উৎপাদনের উদ্যোগ নিয়ে যৌথ গবেষণা

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে নিরাপদ পানীয় জল সরবরাহ এক সংকটজনক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। জলবাহিত রোগের প্রকোপ রোধে কার্যকর ও সাশ্রয়ী সমাধানের অভাব প্রকট। এমন এক সময়ে, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং খুলনার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের যৌথ গবেষণায় একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই যুগান্তকারী গবেষণায় লক্ষ্য করা হচ্ছে, কীভাবে সাধারণত সহজলভ্য রাসায়নিক, সোডিয়াম হাইপোক্লোরাইট, বন্যার দূষিত জলকে সাশ্রয়ীভাবে নিরাপদ পানীয় জলে রূপান্তর করতে পারে। মাঠপর্যায়ে খুলনার ভূপৃষ্ঠের জলাশয়ের পানি ব্যবহার করে গবেষণা পরিচালিত হচ্ছে, যেখানে প্রাথমিক পরীক্ষাগুলো দারুণভাবে সফল প্রমাণিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ প্রফেসর ড. নাদিম রেজা খন্দকার (পিএইচডি, পিইঞ্জি)। যিনি পূর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনায় শিক্ষকতায় নিয়োজিত আছেন এবং তাঁর সহকারি হিসেবে কাজ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির চারজন মেধাবী শিক্ষার্থী মিনহাজুল হক আবিদ,মোহাম্মদ মুশফিক কালাম,কাজি মাশরাফিন সাজিদ এবং জুবায়েদ আল মেহেদী।এই গবেষণা কার্যক্রমের ফলাফল ভবিষ্যতে জলবাহিত রোগ থেকে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এটি বন্যা-প্রবণ এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন