১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৯

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

ফকিরহাটে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি আলোচনা

প্রকাশিত: জুন ১০, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি :

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার (১০ জুন) সকাল ১০টায় র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনিচুর রহমান, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেন, মেহেদী হাসান, আ. জব্বার, ফাতেমা তুজ জোহরা মিলি, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা, নাজির রুবিয়া আক্তারসহ অন্যান্যরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন