২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪৮

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খুলনায় মাদক, বাল্য বিবাহ ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
মাদক, বাল্য বিবাহ ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) সকাল সাড়ে ৯ টায় খুলনা মহানগরীর খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সাতক্ষীরার শ্যামনগরের সোহরাব এন্ড জহুরা ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রফেসর রুনু রেজা বিথার।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, বাল্য বিবাহ ও ডিজিটাল আসক্তিতে বিভিন্ন কুফল, এর থেকে পরিত্রাণের উপায় এবং সেই অনুযায়ী করণীয় বিষয়ক আলোকপাত করেন। তিনি বলেন, মাদক যেমন সমাজকে শেষ করে দেয়, ডিজিটাল আসক্তিও তেমন মানব জীবনকে আরও ক্ষতিগ্রস্থ করছে। তাই দেশ, সমাজ ও নিজেকে বাঁচাতে প্রতিটি মানুষকে এর থেকে দূরে থাকতে আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম। সম্মানিত অতিথির আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর সোহরাব এন্ড জহুরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. শেখ অলিউল ইসলাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন