১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:১৬

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

নগরীতে সিডিপির দুর্যোগ প্রশমণ দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র স্পেস প্রকল্পের সহায়তায় শুক্রবার সকালে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ হাদিস পার্ক থেকে কালেক্টরেট চত্বর অভিমুখে বর্ন্যাঢ্য র‌্যালী প্রতিপাদ্য ছিলো “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। এ কর্মসূচিতে সিডিপির স্পেস প্রকল্পের কো-অর্ডিনেটর খোকন সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এস এম এ রহিম, ইন্দ্রিরা ভট্টাচার্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আমাদের চাহিদা অনেক বেশি। এই উচ্চাভিলাসী চাহিদা পূরণ করতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হই। আমরা বুঝতে পারছি না, যে এই উন্নয়ন পরিবেশের বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবেশের ভারসাম্য নষ্ট হলেই প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ্য সৃষ্ট দুর্যোগ আঘাত হানবে। আমরা নিজস্ব গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে গিয়ে অনেক সময় বৈষম্য মূলক আচরণ করে থাকি, আজকের এই দিনে দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়তে সকলের সমান অধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন