২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলকাতায় মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩

  • শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং জ্যোষ্ঠ নাগরিকদের জন্য ৯ হাজার ৭শ’ ভারতীয় রুপিতে এনজিওগ্রাম সেবা প্রদান করছে কলকাতার ডিসান হাসপাতাল। যে সেবার নিয়মিত মূল্য ১৫ হাজার রুপি। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সুবিধাটি গ্রহণ করা যাবে।
কলকাতার কসবায় অবস্থিত পূর্ব ভারতের বৃহত্তম- ৭৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এক বিবৃতিতে একথা জানান। মুক্তিযোদ্ধারা পাসপোর্ট ও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং জ্যেষ্ঠ নাগরিকরা শুধু পাসপোর্ট দেখিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন।
হাসপাতালটিতে ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি ও কার্ডিওথোরাসিক অ্যানেসথেসিয়াসহ হৃদরোগের সমন্বিত সেবা (ইনভ্যাসিভ ও নন-ইনভ্যাসিভ) প্রদান করা হয়। সব ধরণের হৃদরোগ ও থোরাসিক রোগ নির্ণয় এবং এ সংক্রান্ত চিকিৎসা প্রদান করছে ডিসান। রোগীর সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে তার জন্য সঠিক ও উপযোগী সেবা দিয়ে থাকেন হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা।
ইন্টারভেনশনাল কার্ডিওভাসকুলার মেডিসিন এবং কার্ডিওথোরাসিক সার্জারি সেবার ক্ষেত্রে সক্ষমতা ও পরিধি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হাসপাতালটি। আন্তর্জাতিকমানের ও জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে রয়েছে মানসম্মত ও সার্বক্ষণিক অপারেটিং রুম, আইসিইউ, ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি ও করোনারি কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৯২-স্লাইস কার্ডিয়াক সিটি সেবা; সার্বক্ষণিক সেবা প্রদান ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন