৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৫৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী নাজমুল আটক।

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ২৫ বোতল ফেন্সিডিল সহ হরিশ্চন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন(২৫)আটক।সে গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেন এর ছেলে।মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে থানার একটি টিম অদ্য ইং-১১/০৪/২০২৩ তারিখ ১৯:৩৫ ঘটিকার সময় অত্র থানা এলাকার বালুন্ডা বাজারের কাছাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে ।তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১১/০৪/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন