১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:১৫

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

শার্শা পাচভূলেট সীমান্তে ১ কেজি স্বর্ণ সহ আটক ১।

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা পাচভূলেট সীমান্ত থেকে ১ কেজি ওজনের দুটি স্বর্ণের বার সহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরে এ চালানটি আটক করা হয়।
সে শার্শা থানার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে। আটক স্বর্ণের মালিক গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের মেম্বার তরিকুল ইসলাম বলে বিজিবির কাছে স্বীকার করেন আটক আসামি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি জানান.গোপন সংবাদে জানতে পারি পাচভূলেট সীমান্তে দক্ষিণপাড়া এলাকা দিয়ে একটা স্বর্ণের চালান ভারতে পাচার হবে।এমন সংবাদে পাচভূলেট সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ১কেজি ওজনের দুটি স্বর্নের চালান আটক করা হয়। আটক আসামিকে বিজিবি জিঞাসাবাদ করলে সে জানান অগ্রভুলোট গ্রামের তরিকুল মেম্বার স্বর্নের চালানটি ভারতে পাচারের জন্য তাকে দিয়েছে।বিনিময় তাকে মজুরি হিসাবে ২ হাজার টাকা দিয়েছে তরিকুল মেম্বার ।
উল্লেখ্য গত ১ বছরের ব্যবধানে ৩১ টি সফল অভিযানে ৯৭ কেজি স্বর্ণের চালান আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।যার মুল্য ৭৬ কোটি ৯৬,১৯৯ ৪৫ টাকা ।এ সময় ৩২ জন পাচারকারীকে আটক করে ২১ বিজিবি।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৮/০৪/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন