১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:২৪

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

পাসপোর্টযাত্রীর পেটের মধ্যে মিললো ৫টি স্বর্ণের বার।

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ইব্রাহিম ব্যাপারী (৩৫) নামে এক পাসপোর্টযাত্রীর পেট থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকালের দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম ব্যাপারী মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘আটক যাত্রীকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়ে

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন