২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪০

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন আমদানি-রফতানি বন্ধ।

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
আজ ভারতের  প্রজাতন্ত্র দিবস ও স্বরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস  অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি  খায়রুজ্জামান মধু জানান, বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও স্বরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি- রপ্তানী বানিজ্য বন্ধ থাকবে। আমদানি- রপ্তানী বানিজ্য বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত,পণ্য খালাস্, শুল্কায়ন ও লোড-আনলোড কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। ভারতের খালী ট্রাক ফিরে যেতে পারবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

অপর দিকে ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টার দিকে বিজিবি – বিএসএফের মধ্যে মিস্টি বিতরন করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু বকর ও বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত একে অপরকে মিষ্টি উপহার তুলে দেন।এ সময় বিএসএফ সদস্যরা প্যারেড প্রদর্শন করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন