৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:১০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

শার্শায় সার পাচারের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ৬ জনকে ৭ দিন করে কারাদণ্ড।

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
সার পাচারের অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের জনতা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও গোগা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার টাকা সহ মোট ৬০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এসময় মাটি কাটার অভিযোগে আরো ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে মাটি সহ একটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিন ব্যাপী এ অভিযানে উপজেলা কৃষি বিভাগ ও ভূমি অফিস একত্রে তাদেরকে জেল জরিমানা করেন।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, চোরাই ভাবে সার পাচার হচ্ছে এমন খবরে উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল প্রথমে বাগআঁচড়া বাজারের মেসার্স জনতা ট্রেডার্স ও গোগা বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান চালান। ঘটনা সত্য প্রমাণিত হলে উপজেলা ভূমি অফিস সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর আইন অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এসময় বাগআঁচড়া টু গোগা ইউনিয়নে মাটি কাটার অভিযোগে মাটি সহ মাটি বহনকারী ট্রাক জব্দ করার পাশাপাশি শাহিন (২৩), রনি (২১), রিয়াজ (২২), মেহেদী হাসান (২২), আব্দুল কদির (২৩) ও ফিরোজ (২৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আইন অনুযায়ী ৭ দিন করে বিনাশ্রম জেল দেওয়া হয়। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন