৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু।

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০) নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছে। শনিবার(১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, পিন্টু মোল্লা নাভারন বাগআঁচড়ার মধ্যে চলাচলকারি সিএনজির বাগআঁচড়া অভিমুখী একজন যাত্রী হিসেবে নাভারন থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোর মুখী একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন