৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলা!

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা চালায় দুর্বৃত্তরা।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি জানিয়েছে। তারা জানান, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

শাকিব খানের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এদিকে, হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন