২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খুলনার ৬ টি আসনে নৌকার মাঝি হলেন যারা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। ঘোষিত মনোনয়নের তালিকা অনুযায়ী খুলনার ৬ টি আসনের মধ্যে তিনটি আসনে রয়েছে নতুন মুখ।
বাদ পড়েছেন খুলনা-৩ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-১ আসন থেকে একাধিবার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঘোষিত তালিকা অনুযায়ী খুলনার ছয়টি আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ননি গোপাল মন্ডল, খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মোঃ রশিদুজ্জামান।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন