৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:০১

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

সরকারি সকল পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত ঘোষণা করেছে সরকার। তবে বিদেশের কোনো সরকার, সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে মাস্টার্স পিএইচডি ও পেশাগত প্রশিক্ষণে যাওয়া যাবে।

বুধবার (০৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ স্থগিতাদেশ দেয়া হয়।

পরিপত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরণের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের নিজস্ব অর্থায়নে সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

পরিপত্রে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বৈদেশিক সরকার, উন্নয়ন সহযোগী, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে স্কলারশিপ বা ফেলোশিপের আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন কিংবা বিশেশায়িত/পেশাগত প্রশিক্ষণ/সেমিনারে অংশ নেয়া যাবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন