৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:১৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

শার্শায় ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় মনির হোসেন (৩৫ ) নামে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়।  নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। পেশায় ভ্যান চালক।
স্থানীয় এলাকাবাসী জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্রামে একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন