২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:২৬

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

আধুনিক ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

এক সময়ের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধান নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী বনে গেছেন তিনি। বাকি এখন আনুষ্ঠানিকতা।

ঋষি সুনাক প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। একই সঙ্গে আধুনিক ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর তকমা জুটেছে ৪২ বছরের ঋষির কপালে।

যুক্তরাজ্যের সাউদাম্পটনে একটি ভারতীয় পরিবারে ১৯৮০ সালের ১২ মে ঋষি সুনাকের জন্ম। মা ফার্মাসিস্ট, বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করতেন।

রিচমন্ডের এমপি ঋষি ডেভিড ক্যামেরন থেকে এক বছরের ছোট। ক্যামেরন যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন তার বয়স ছিল ৪৩ বছর। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় টনি ব্লেয়ারও ছিলেন ৪৩ বছরের।

প্রাক আধুনিক যুগে ঋষির চেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন আরও একজন। ১৭৮৩ সালে উইলিয়াম পিট যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন তার বয়স ছিল কেবল ২৪।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন