১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:৩৪

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

ঐক্যবদ্ধ যুক্তরাজ্য গড়তে কাজ করব: হবু প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রশ্নে ভোট থেকে শেষ প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সরে দাঁড়ানোয় বিনা ভোটেই টরিদের নেতা হন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। এর আগে এই দৌড় থেকে নাম প্রত্যাহার করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের এখন ঐক্য ও স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন হবু প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টরি) নেতা নির্বাচিত হওয়ার পর স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনৈতিক নেতা।

যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন; সে হিসেবে এখন শুধু সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিকতা বাকি।

নেতা নির্বাচিত হওয়ার পর দুই মিনিটেরও কম সময়ের বক্তব্যে দেশ ও দলের মধ্যে ঐক্যের ডাক দেন সুনাক। তিনি বলেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা একটি গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন।’

সুনাক বলেন, ‘আমাদের এখন স্থিতিশীলতা এবং ঐক্য দরকার। আমি আমাদের দল এবং দেশকে ঐক্যবদ্ধ করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রশ্নে ভোট থেকে শেষ প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সরে দাঁড়ানোয় বিনা ভোটেই টরিদের নেতা হন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। এর আগে এই দৌড় থেকে নাম প্রত্যাহার করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

অভ্যন্তরীণ কোন্দলে ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লিজ ট্রাস। প্রধানমন্ত্রী পদে শুধু ৪৫ দিন দায়িত্ব পালন করেন তিনি।

সুনাকের জন্ম ১৯৮০ সালের ১২ মে পূর্ব ইংল্যান্ডের সাউদাম্পটনে। কেনিয়ান বাবা এবং তানজেনিয়ান মায়ের কাছে বেড়ে ওঠেন তিনি। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় সুনাক। তার দাদা-দাদি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৬০-এর দশকে সন্তানদের নিয়ে পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান তারা।

চলতি গ্রীষ্মের শুরুতে বরিস জনসনকে নেতার পদ থেকে প্রতিস্থাপনের দৌড়ে ছিলেন ঋষি সুনাক। রক্ষণশীল এমপিদের সর্বাধিক সমর্থন জিতে লিজ ট্রাসের সঙ্গে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন