৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৯:২৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ভারতে পাচারের সময় ব্যাংদা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মুল্যের ১০৬ পিচ সোনারবারসহ পাচারকারী আটক।

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচারের সময় চৌগাছা ব্যাংদা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ পিচ স্বর্নের বার সহ সাজু আহম্মেদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ দুপুরে ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়। স্বর্ণসহ আটক সাজু আহমেদ যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিকাল ৫ ঘটিকার সময় বেনাপোল বিওপি আয়োজনে এক সংবাদ সম্মেলনে জানান যশোরের ঝিকরগাছা বেংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে স্বর্ণের বার গুলো জব্দ করা হয়। উদ্ধারকুত স্বর্ণের ওজন সাড়ে ১২ কেজি। যার বাজার মুল্য ১০ কোটি ১০ হাজার টাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন