১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৮

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

পূজাঁ উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি।

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে বেনাপোল চেকপোস্টে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৩ অক্টোবর ) বিকালে চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও ১৭৯ বিএসএফের পেট্রাপোল ক্যাম্প কমান্ডার শ্রী ডি সানিয়েলের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।  এ সময় সেখানে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং পেট্রাপোল বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, দূর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন