৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৫৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

সাতক্ষীরায় পৌঁছে উষ্ণ সংবর্ধনা পেলেন সাফজয়ী সাবিনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনকারী করেছে বাংলাদেশ ফুটবল দল। এরপর থেকেই অধিনায়ক সাবিনা খাতুনসহ বাকি খেলোয়াড়রা ভাসছেন প্রশংসার বন্যায়। সাফ জয়ের পর প্রথমবারের মতো সাতক্ষীরায় পা রাখলেন সাবিনা। পৌঁছেই পেলেন উষ্ণ সংবর্ধনা।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করেছে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ এক শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনা কে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সংবর্ধনা শেষে সাফজয়ী সাবিনা বলেন, ‘সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত।’

সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাতক্ষীরা বাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এমন সাফল্য দেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিলো।’

সাতক্ষীরার আরেকজন সাফজয়ী ফুটবলার মাসুরা খাতুন অবশ্য এখনো তার জেলায় পা রাখেননি। তিনি সাতক্ষীরা আসলে তাকেও সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়া সাবিনা ও মাসুরা কে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন