৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৫৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

যশোর বোর্ডে স্থগিত এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের স্থগিত বহুনির্বাচনীর (এমসিকিউ) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক পত্রে আজ মঙ্গলবার এতথ্য জানানো হয়েছে।

নড়াইলে ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে গত শনিবার এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই দিন শুধু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগের দিন শুক্রবার পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের স্থানে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। এজন্য শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, রুটিন অনুযায়ী এদিন একই বিষয়ের সৃজনশীল পরীক্ষা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

আন্তশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে স্থগিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও শুক্রবার জানিয়েছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক।

এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেছিলেন, ‘প্রশ্নপত্রের এমন ত্রুটির ক্ষেত্রে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোন গাফিলতি দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত হয়েছে, সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত করবে।’

এরপর আজ ওই এমসিকিউয়ের নতুন তারিখ ঘোষণা করা হলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন