২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৫৪

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

তালায় বাস উল্টে একজন নিহত, আহত ৭

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরার তালায় পাইকগাছাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালার শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ আলী সরদার (৫০) তালা উপজেলার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহী বাস তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময় গাড়িতে থাকা সাজ্জাদ আলী সরদার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১০ যাত্রী। আহতরা কেউ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আবার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ (০৫-০০২২) গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা সাতজন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন