১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৩০

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২

  • শেয়ার করুন

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে এ অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দলটি এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাঙ্গাকে অব্যাহতির আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী গণমাধ্যমকে বলেন, রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তা করা হয়েছে, আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।

উল্লেখ্য, মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন