১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:০৮

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক।

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ বাইজিদ (৩১)নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক হয়েছে ।সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার শাখারীপোটা গ্রামের নুর উদ্দিন এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাঁজা ব্যবসায়ী বাইজিদ ভারত থেকে গাঁজার চালান এনে বাড়িতে মজুত করেছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো বলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার),পিপিএম মহোদয় এঁর নিদের্শক্রমে
বেনাপোল পোর্ট থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে
।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১২/০৯ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন