৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:০৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার(৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সেনপাড়া গ্রামের একটি বিলে। নিহতরা হলেন শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া নিবাসী মৃত হাচেন মলঙ্গির দুই পুত্র, বড় পুত্র নাজমুল(৩০০) ও ছোট পুত্র এনামুল(২৫)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির নাজমুল ও এনামুল  বিকেলে বাড়ির পার্শ্ববর্তী বিলে ক্ষেতে কাজ করতে যায়।এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্হলেই তাদের মৃত্যু হয়।

এ সময় আকষ্মিক বজ্রপাতে ক্ষেতে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও দুই ভাই বাড়িতে ফিরে না আসায় মা এবং একমাত্র জীবিত থাকা ভাই ‘রবি’ খুঁজতে গিয়ে বিলে মৃত অবস্থায় নাজমুল এবং ইনামুল কে দেখতে পায়, পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। বজ্রপাতে তারা মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আকস্মিক এই মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন