৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:০৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। তিনি খুলনা নগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার সময়ে থানার সামনের আফিল গেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত এসআই আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাতে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালন করার সময়ে একটি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন