৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৩২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কলম্বিয়ায় দুই সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২

  • শেয়ার করুন

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি মহাসড়কে প্রকাশ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
স্থানীয় সময় রোববার ওই দুই সাংবাদিক গাড়ি নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন। তাদের ওপর মোটরসাইকেল থেকে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। খবর রয়টার্সের।
পুলিশ জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন লেইনার মন্টেরো এবং ডিলিয়া কনট্রেরাস।

লেইনার একটি অনলাইন রেডিও স্টেশনের পরিচালক এবং ডিলিয়া একটি অনলাইন সংবাদ পোর্টালের পরিচালক। তারা একটি গ্রামের সাধু উৎসব থেকে ফেরার সময় ফান্ডাসিওনের পৌরসভার কাছে হামলার শিকার হন।
মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেছেন, লেইনার ও আরও কয়েকজনের মধ্যে মারামারি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার পর তিনি ডিলিয়ার গাড়িতে চেপে বের হয়ে আসেন। পরে পথিমধ্যে তাদের হত্যা করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন