১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:২৯

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২

  • শেয়ার করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

রোববার (২৮ আগস্ট) বিকেলে সংসদের অধিবেশনের শুরুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এ দিন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ১৯তম এবং ২০২২ সালের চতুর্থ অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশন শুরুর পর ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সেই প্রস্তাব সমর্থন করেন। এর পর বিধি অনুযায়ী স্পিকার নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য প্রস্তাবটি কণ্ঠভোটে দেন এবং তা পাস হয়।

সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে অভিনন্দন জানান।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়।

পাবনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ এবং সবশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শামসুল হক টুকু।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন