৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:২০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোলের যুবক ১০টি স্বর্ণের বারসহ মাগুরায় আটক।

প্রকাশিত: জুন ২৯, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলের সাকিব হোসেন দশটি স্বর্ণের বারসহ মাগুরায় আটক হয়েছে।বুধবার (২৯ জুন) দুপুরে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা মাগুরার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি পরিবহণ বাস থেকে তাকে প্রথমে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করে ১০ স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম।

আটক সাকিব হাসান বেনাপোল এলাকার ইয়াজুল ইসলামের ছেলে।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) খবির আহমেদ বলেন, বুধবার দুপুরে মাগুরার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী একটি পরিবহনের বাসে থেকে সাকিব নামে এক যুবক আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। স্বর্ণের বার গুলো পাচারের উদ্দেশ্যে সাকিব ওই সোনার বারগুলো জুতার মধ্যে লুকিয়ে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, বুধবার বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা থানায় স্বর্ণ পাচারের একটি মামলা দায়ের করেছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৯/০৬ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন