২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:২০

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহারস্বরূপ ১ হাজার কেজি আম হস্তান্তর।

প্রকাশিত: জুন ২০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহারস্বরূপ ১ হাজার কেজি আম বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে।সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে ১ টন (১০০০কেজি) আম (২০০ কার্টুন)হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  নারায়ণ চন্দ্র পাল,বেনাপোল কাস্টমস হাউসের ডিসি তানভীর আহমেদ,নাভারন সার্কেল পুলিশ সুপার জুয়েল ইমরান,সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম,বেনাপোল স্থলবন্দরের ডিডি মামুন কবির তরফদার সহ স্থানীয় গোয়েন্দা সংস্থা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের পুলিশের ডিআইজি  সুকেশ জেল,
থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মি.আজিজুল আলম ও মি. এস কে ইমাদ।

বাংলাদেশের দেওয়া উপহারগুলো বেনাপোল স্থলবন্দরের জিরো লাইনে ভারতের প্রতিনিধি দল গ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে বাংলাদেশের উপহারগুলো ভারতের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২০/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন