২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৪০

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে আগুন লেগে তিনটি ট্রাক ভস্মিভূত।

প্রকাশিত: জুন ১৮, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বন্দরের বিপরীতে  ভারতের পেট্রাপোল বন্দরে শনিবার  রাত ৩ টার  দিকে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন লেগে  ভস্মিভূত হয়েছে। সব গুলিতে বাংলাদেশের আমদানি  কারকদের আমদানী পন্য ছিল। ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কারতিক চক্রবরতি  জানান, শনিবার রাত ২’৪৫ মিনিটের দিকে সেন্ট্রাল টার্মিনালে  থাকা ব্লিছিং পাউডারের একটি গাড়ীতে বৃস্টির পানি পড়ার পর  আগুন ধরে যায়। গাড়ীতে ড্রাইভার না থাকায়  ট্রাকটি আগুনে পুড়ে যায়। এসময় পাশে থাকা আরো দুটি তুলার ট্রাক পুড়ে ভস্মিভূত হয়। পরে ফায়ার সারভিজকে খবর দিলে দু ঘন্টার মধ্যে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়। বন্দর এখন স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, কিছু দিন আগে বেনাপোল বন্দরে একই ভাবে আমাদের ৫ টি ট্রাক আগুনে আগুনে ভস্মিভূত হয়েছিল। এসব ব্লিছিং পাউডার গুলি যদি খোলা ট্রাকে না এনে কভার ভ্যানে আনা হয় তাহলে আমরা বড় কোন দূর্ঘটনা  থেকে রক্ষা পাবো। আগুন ধরার সময় টার্মিনালে অনেক পন্যবাহী ট্রাক ছিল। সেগুলি সরিয়ে ফেলায় রক্ষা পাই।  বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান,রাতে পেট্রাপোল বন্দরে আমাদের আমদানী কৃত পন্যবাহী ট্রাকে আগুন ধরার ঘটনা জানতে পেরেছি। ওখানে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন ধরে ভস্মিভূত হয়েছে। ওসব ট্রাকে আমাদের দেশের আমদানি  কারকদের পন্য ছিল। বেনাপোল বন্দরের কাযক্রম স্বাভাবিক গতিতে চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন